অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২ Logo লালমনিরহাট সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে ১৫ বিজিবির কঠোর অভিযান Logo লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মমিনুল হক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতন: তদন্ত প্রতিবেদন জমা

ঢাকা: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ তদন্ত করে দেখতে গঠিত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে এক কর্মচারীকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে পুলিশে দেওয়ার সুপারিশও করা হয়েছে।

এদিকে অভিভাবকদের বিক্ষোভের মধ্যে রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রোববারও উত্তেজনা ছিল। তবে এদিন কোনো অভিভাবককে দেখা না গেলেও শিক্ষক-কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর জটলা ছিল প্রায় দিনভর।

এদিকে উপাধ্যক্ষ জিন্নাতুন নেছাকে যে মন্তব্য করার অভিযোগ এনে প্রত্যাহার করা হয়েছে, রোববার পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে।

প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠার পর গত ৯ মে থেকে এই স্কুলে উত্তেজনা চলছে।

অভিভাবকদের বিক্ষোভের মুখে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য ম তামিম উপাধ্যক্ষকে প্রত্যাহার, সব পুরুষকর্মীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তাদের শান্ত করেন। তদন্ত কমিটি আগেই করা হয়েছিল।

তিন সদস্যের ওই কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান ড. মুস্তাফিজুর রহমান বলেন, “তদন্তে ওয়াই গোপাল নামে এক ক্লিনারকে সান্দেহভাজন হিসাবে শনাক্ত করা হয়েছে। তাকে চাকরিচ্যুত করার পাশপাশি আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।”

এই কর্মচারীকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলে স্কুলের অধ্যক্ষ বেলায়েত হোসেন জানিয়েছেন। একইসঙ্গে শনিবার শফিকুল নামে অন্য এক কর্মচারীকেও বরখাস্ত করা হয়, যার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ছিল অভিভাবকদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতন: তদন্ত প্রতিবেদন জমা

আপডেট টাইম : ০১:৪১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫