পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আড়াই মাস পর স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী

দীর্ঘ প্রায় আড়াই মাস পর স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোনের স্বামী মাহবুবুল কবির ও বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি। সোমবার রাত সোয়া ৮টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। অসুস্থ্য সালাউদ্দিন স্ত্রীকে দেখেই আবেগ্লাপুত হয়ে পড়েন। এসময় স্ত্রী হাসিনাও স্বামীর সান্নিধ্য পেয়ে শুকরিয়া জ্ঞাপন করেন। তারা কিছুক্ষণ কথা বলেন। সালাউদ্দিন দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থাা করতে স্ত্রীকে পরামর্শ দেন।
স্বামীর সাথে সাক্ষাত শেষে হাসিনা আহমেদ সাংবাদিকদের কাছে স্বামীকে আশ্রয় দেয়ার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তৃতীয় কোন দেশে চিকিৎসার জন্য তিনি আইনজীবিদের সাথে কথা বলবেন।
এর আগে স্বামীর সঙ্গে দেখা করতে সোমবার দুপুরে শিলংয়ে পৌঁছেন সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ।
রোববার বিকালে ভারতের ভিসা হাতে পেয়ে রাতেই কলকাতার উদ্দেশে বিমানে ঢাকা ছাড়েন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। রাত পৌনে ৯টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি শিলংয়ের পথে কলকাতায় পাড়ি জমান। রাতে তিনি সেখানেই অবস্থান করেন। আজ স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে তিনি বিমানে গৌহাটি যান। সেখান থেকে সড়কপথে শিলংয়ে পৌঁছান।
হাসিনা আহমেদের সঙ্গে রয়েছেন সালাহ উদ্দিনের বোন জামাই মাহবুবুল কবির মুনমুন। রোববার রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারা। প্রথমে সড়কপথে যাওয়ার প্রস্ততি থাকলেও শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে বিমানপথে শিলং যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর সোমবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান মেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের। পরের দিন সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আড়াই মাস পর স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী

আপডেট টাইম : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫