পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিয়ম বহির্ভূতভাবে বহির্বিশ্বে কর্মী পাঠানো বন্ধ করার সুপারিশ

ঢাকা: বাংলাদেশী কর্মীদের নিয়ম বহির্ভূতভাবে বহির্বিশ্বে পাঠানোর অপতৎপরতা বন্ধ করতে আইন-শৃংখলা বাহিনী, বিজিবি ও কোস্টগার্ডের তৎপরতা আরো জোরদার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আজ সংসদ ভবনে কমিটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী বৈঠকে কর্মীদের সচেতন করার লক্ষ্যে সচেতনামূলক লিফলেট প্রকাশ করার সুপারিশ করা হয়। এ ছাড়া কর্মীদের অবৈধ অভিবাসনের কুফল বিষয়ে প্রচারণামূলক কার্যক্রম বিভিন্ন সংবাদ মাধ্যম ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় আরো ব্যাপকভাবে প্রচারণা চালানোর বিষয়েও জোর দেয়া হয়।

কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং মাহফুজুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে বহির্বিশ্বে চাহিদা অনুযায়ী নিবন্ধিত জনশক্তি (দক্ষ/অদক্ষ) পাঠানো, নিবন্ধিত জনশক্তিকে যথাযথ প্রশিক্ষণ প্রদান, প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা, তাদের জীবন রক্ষায় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দেশসমূহে বাংলাদেশী দূতাবাস গৃহীত পদক্ষেপ এবং নিয়ম বহির্ভূতভাবে বহির্বিশ্বে জনশক্তি প্রেরণের কুফল এবং এ জাতীয় অপতৎপরতা বন্ধে সুনির্দিষ্ট প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংককে তফসিলি ব্যাংক (বিশেষায়িত তফসিলি ব্যাংক) হিসেবে চালু করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিয়ম বহির্ভূতভাবে বহির্বিশ্বে কর্মী পাঠানো বন্ধ করার সুপারিশ

আপডেট টাইম : ০২:০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫