পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা : নিহত ১ আহত ৩

সিরাজগঞ্জ: জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় এজবাহার শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তারা তিন ছেলে।

শুক্রবার সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা পূর্বপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত এজবাহার শেখ একই এলাকার মৃত আবেদ আলী শেখের ছেলে। আহত তিন ছেলে রেজাউল (৩২), আশিক (২৭) ও মমিনকে (২৫) আশঙ্কানক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাহুকা পূর্বপাড়া গ্রামের ছাত্তার মেম্বারের সঙ্গে এজবাহার শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় একাধিক মামলাও হয়েছে।

শুক্রবার সকালে এজবাহার শেখ তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে ছাত্তার মেম্বার ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাত ও মারপিটে ঘটনাস্থলেই এজবাহার শেখ মারা যান। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে রেজাউল, আশিক ও মমিন আহত হন।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা : নিহত ১ আহত ৩

আপডেট টাইম : ০৫:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫