পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মনপুরার জেলে পুনর্বাসনের ১৬ টন চাল নিয়ে ট্রলার ডুবি

ভোলা: মনপুরার জেলে পুনর্বাসনের ১৬ টন চাল নিয়ে মেঘনায় একটি ট্রলার ডুবে গেছে। এতে কেউ নিখোঁজ বা হতাহত হয়নি। তবে ট্রলারে থাকা সব চাল মেঘনায় তলিয়ে গেছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মেঘনার হাজিরহাট ঘাট সংলগ্ন এলাকায় ট্রলারটি ডুবে যায়।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আলী জানান, মনপুরার বিভিন্ন ইউনিয়নের জেলেদের পুনর্বাসনের চাল নিয়ে তজুমউদ্দিন থেকে মনপুরায় যাচ্ছিল তিনটি ট্রলার। এ সময় মেঘনার হাজিরহাট ঘাট সংলগ্ন এলাকায় গেলে ট্রলারের তলা ফুটো হয়ে যায়। এতে মুহূর্তেই ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়রা ট্রলারের মাঝি ও তার সহকারীদের উদ্ধার করেছে। তবে সব চাল মেঘনায় তলিয়ে গেছে। অতিরিক্ত বোঝাই করার কারণে এ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে জানান তিনি। ডুবে যাওয়া ট্রলারটির মালিক মিলন মাঝি বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মনপুরার জেলে পুনর্বাসনের ১৬ টন চাল নিয়ে ট্রলার ডুবি

আপডেট টাইম : ০৬:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫