পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় পার্টির আলোচনা

ঢাকা: ২০ দলীয় জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির

(কাজী জাফর) একটি প্রতিনিধি দল।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। এছাড়া সদ্য কারামুক্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এস. এম. এম. আলম ও নওয়াব আলী আব্বাস খান এই প্রতিনিধি দলে ছিলেন।

সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক ‘অস্বস্তিকর’ পরিস্থিতি নিয়ে জোট নেত্রীর সঙ্গে আলোচনা করেন জাতীয় পার্টির নেতারা।

“সব দলের অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু-শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবী মানতে সরকার যাতে বাধ্য হয়” সে বিষয়টিও আলোচনায় স্থান পায়।

রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় পার্টির আলোচনা

আপডেট টাইম : ০২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫