অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ করলো খালু

নারায়ণগঞ্জ : এবার খালুর দ্বারা ধর্ষণের শিকার হলো এক কিশোরী। নারায়নগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় খালার বাসায় বেড়াতে গিয়ে খালুর দ্বারা ধর্ষণের শিকার হয় ওই কিশোরী।

ধর্ষক দুলাল মিয়াকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার দুপুরের দিকে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

জানা গেছে, গত ১৭ মে ওই কিশোরী কাঁচপুর এলাকা থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার খালার বাসায় বেড়াতে যায়। রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে লম্পট খালু দুলাল মিয়া ওই কিশোরীকে ধর্ষণ করে।

পরদিন সকালে দুলাল মিয়া ওই কিশোরীকে তার বাবার বাসা কাঁচপুরে আনেন। বিষয়টি কিশোরী তার সৎ মাকে অবহিত করেন। পরে বিষয়টি জানাজানি হলে ২৩ মে কাঁচপুরে এ বিষয়ে একটি সালিশ বিচার বসে।

বৈঠকে স্থানীয় লোকজন দুলাল মিয়াকে আটক করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ধর্ষণের ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় হওয়ায় সোনারগাঁ থানার পুলিশ দুলাল মিয়াকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ করলো খালু

আপডেট টাইম : ০৯:২৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫