পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চলে গেলেন চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন

ঢাকা : সংস্কৃতি অঙ্গনের লাখো ভক্তদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, গীতিকার, সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভারপ্রাপ্ত সভাপতি ও বহুমুখি প্রতিভার অধিকারী চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন।

রোববার রাত ২ টার দিকে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মিঠুনের ছোট ভাই শেখ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ নিয়ে বাংলাদেশে আনার পর জানাজার ব্যাপারে সিদ্ধান্ত হবে। শেখ আবুল কাশেম মিঠুনের গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাহপুরে। সেখানেই তার দাফন হতে পারে বলে জানা গেছে।

বেশ কিছু দিন ধরে কিডনি ও উচ্চ রক্তচাপজনিত রোগে ভুগছিলেন তিনি। দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সত্ত্বেও কিডনি এবং লিভারের তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার্থে তিনি গত ১৯ মে কলকাতায় যান। সেখানে প্রথমে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা: পি বি শুকলা এবং পরে কোঠারী হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: শেখ শামীমুল হকের চিকিৎসাধীন ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চলে গেলেন চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন

আপডেট টাইম : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫