অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে পুলিশের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালি শনটেক বালুর মাঠ এলাকায় পুলিশের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নাটাই সোহেল (২৬) নিহত হয়েছে। নিহত সন্ত্রাসী নাটাই সোহেল চাঁদাবাজী, ছিনতাই ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিল বলে জানায় পুলিশ। গত ৭ মে মাসে মীর হাজারীবাগ এলাকার আবু হাজী স্কুলের পাশে বিল্লাল (২২) নামে এক যুবককে গুলি করে হত্যা করে নাটাই সোহেল। সে ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিল বলে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর রায় জানিয়েছেন।

তিনি জানান, রোববার দিবাগত রাতে বালুর মাঠ এলাকায় টহল পুলিশের একটি গাড়ি টহলে গেলে নাটাই সোহেল ও তার সঙ্গীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশ গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ২ জন গুলিবিদ্ধ হয়। এতে নাটাই সোহেল ও সজিব কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাটাই সোহেলের মৃত্যু হয়। আহত সজিবকে ঢামেক হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৫টি তাঁজা ককটেল উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট টাইম : ০৯:৫৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫