পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আওয়ামী লীগ না করলে তারা বাপকেও অস্বীকার করে : কাদের সিদ্দিকী

নারায়ণগঞ্জ : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “প্রায় ৪০ বছর আওয়ামী লীগ করার পর আওয়ামী লীগ ছেড়ে আমি বুঝেছি, যে আওয়ামী লীগের কোন জাত নেই।

আওয়ামী লীগ না করলে তারা বাপকেও অস্বীকার করে আর টিক্কা খানও যদি আওয়ামী লীগ করতো তবে তারা তাকে মাথায় নিয়ে রাখতো।

আজ দেশের এই অরাজকাতর জন্যে দায়ী হলো আওয়ামী লীগ। অথচ সদিচ্ছা থাকলে আওয়ামী লীগ এদেশকে সোনার দেশ বানাতে পারতো।”

শান্তির দাবীতে অবস্থান কর্মসূচীর ৪ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার মুক্তারকান্দি স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আওয়ামীলীগ জিয়াউর রহমানকে অস্বীকার করে আর বিএনপি বঙ্গবন্ধুকে অস্বীকার করে। এভাবে অস্বীকার করতে করতে এরা একসময় বাংলাদেশকেই অস্বীকার করে ফেলবে। আওয়ামীলীগাররা বলে জিয়াউর রহমান রাজাকার, বিএনপি বলে বঙ্গবন্ধু রাজাকার। তারা কাউকে সম্মান করতে জানে না।”

বঙ্গবীর বলেন, “আমরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ না করলে আজ যারা আওয়ামী লীগ করেন তাদের অনেকেই কবরে বা শ্মশানে থাকতেন। বঙ্গবন্ধুর গায়ের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর ইচ্ছা যার ছিলো সেই মতিয়া চৌধুরী আওয়ামীলীগের নীতিনির্ধারক, কমপক্ষে ২৮০ জন আওয়ামীগারের হত্যাকারী শাজাহান খান শেখ হাসিনার প্রিয়পাত্র, হাজার হাজার বঙ্গবন্ধুর সমর্থকদের হত্যাকারী জাসদের হাসানুল হক ইনু এখন শেখ হাসিনার সরকারের মুখপাত্র।”

আলহাজ্ব মোখলেছুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, আবু বকর সিদ্দিক খোকন, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনুর আলম, আল আমিন আলী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ না করলে তারা বাপকেও অস্বীকার করে : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০২:০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫