
ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন শেখ রেহেনা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার বোন বঙ্গভবনে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী।
এটি সৌজন্য সাক্ষাৎ বলে রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে গত ২৭ এপ্রিল সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন প্রধানমন্ত্রী তার ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন।
বাংলার খবর ডেস্ক : 














