অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ বক্সের পাশে সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

ঢাকা : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও নির্বাচন কমিশনের সামনের রাস্তায় দিনেদুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে ক্যামেরা খুইয়েছেন আমাদের সময় ডটকমের সাংবাদিক মাছুম বিল্লাহ।

মঙ্গলবার বেলা ৩টার দিকে ফার্মগেট এলাকার খেজুর বাগান থেকে রিকশাযোগে আগারগাঁওয়ের আইডিবি ভবনে যাচ্ছিলেন তিনি।

এ সময় তাকে বহনকারী রিকশাটি নির্বাচন কমিশনের সামনের রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলে এসে দুই ছিনতাইকারী ক্যামেরার ব্যাগ ছিনিয়ে নেয়। মাছুম ছিনতাইকারী বলে চিৎকার করলেও তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি।

মাছুম অভিযোগ করে বলেন, ঘটনাস্থলের ১০০ গজের মধ্যে পুলিশ বক্স থাকলেও তারা এগিয়ে আসেনি। ছিনতাইকারীদের ধরারও চেষ্টা করেনি।

তিনি জানান, ব্যাগে প্যানাসনিক এমডিএইচ-২ মডেলের একটি ক্যামেরা, একটি ল্যান্স, লগোসহ একটি বুম মেমোরিকার্ডসহ ক্যামেরার আনুসাঙ্গিক অন্যান্য ডিভাইস ও প্রয়াজনীয় কাগজপত্র ছিল।

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানায় অভিযোগ করলেও তারা এখনো মামলা নেয়নি। বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে জানান।

মাছুম আমাদের সময় ডটকম ছাড়াও তিনি ভারতের নিউজ চ্যানেল প্রতিদিন টাইমের স্পেশাল করেসপন্ডেন্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর ও ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ কাভারের জন্য দুদিন আগে ওই চ্যানেল থেকে ক্যামেরাটি পাঠানো হয়েছিল।

এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কর্মরত দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (সামক্যাব)।

সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম সবুজ ও সেক্রেটারি আনোয়ারুল করিম রাজু এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পুলিশ বক্সের পাশে সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

আপডেট টাইম : ০২:২৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫