অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরিশালে টেন্ডার জমায় আওয়ামী লীগ নেতার বাঁধা

বরিশাল :খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেন্ডার জমা দেওয়অ নিয়ে ঠিকাদারদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অবস্থান নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বরিশাল বিভাগের ৬জেলার খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খালি ড্রাম, হালপাত, হেসিয়ান ও খালি বস্তা নিলামে বিক্রয় বিজ্ঞপ্তি আহবান করা হয়। এর বিপরীতে মোট ১৩টি সিডিউল ক্রয় করেন সাধারণ ঠিকাদাররা।

বুধবার দরপত্র জমাদানের শেষ দিন ছিল। সকাল থেকে সাধারণ ঠিকদারা কার্যালয়ের সম্মুখে গেলে আওয়ামী লীগ নেতা মনির ওরফে পেট কাটা মনির সেখানে দলবল নিয়ে অবস্থান নেন। এসময় সাধারণ ঠিকাদাররা দরপত্র দাখিলের চেষ্টা করলে মনির তাদের দেখে নেয়ার হুমকি ও বাধা প্রদান করেন। এমনকি আহবান করা দরপত্রের কাজ তিনি না পেলে কাউকে কাজ করতে দেবেন না বলে হুমকি দেন।

জনৈক ঠিকদার জানান, আওয়ামী লীগ নেতা মনির ওরফে পেট কাটা মনির সংশ্লিষ্ট দপ্তরটির কর্মকর্তা আমজাদ হোসেনের সাথে আতাঁত করে কাজটি বাগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। এ কারণে সাধারণ ঠিকাদারদের প্রভাব খাটিয়ে টেন্ডার বক্সে কোন দরপত্র ফেলতে দেয়া হচ্ছে না।তবে এসব অভিযোগ অস্বীকার করে দপ্তরটির আঞ্চলিক কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, এখানে অনিয়মের কোন সুযোগ নেই।কারণ বিভাগের সকল জেলায় দরপত্র জমাদানের ব্যবস্থা রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরিশালে টেন্ডার জমায় আওয়ামী লীগ নেতার বাঁধা

আপডেট টাইম : ০৬:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫