পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী কাপ্তাই হ্রদে নিখোঁজ

ঢাকা: রাজধানী ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের দ্বিতীয় বর্ষের গোলাম আহম্মেদ নেহাল নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। রাঙামাটি শহরের সরকারি পর্যটন এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে গোসল করতে গিয়ে বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয় সে। তার বাবার নাম গোলাম কবীর ভূঁইয়া, তারা ধানমন্ডি এলাকায় বসবাস করতো।

জানা গেছে, নিখোঁজ গোলাম আহমেদ নেহালসহ চার বন্ধু মিলে ঢাকায় থেকে রাঙামাটি শহরে বেড়াতে আসে। বুধবার সন্ধ্যায় তারা সরকারি পর্যটনের ঝুলন্ত সেতুর পাশ্ববর্তী এলাকায় সাঁতার কাটতে নামে। সাঁতরে তিন বন্ধু কুলে আসতে পারলেও হেনাল নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পর নেহালকে না পেয়ে তারা পর্যটন কর্তৃপক্ষকে খবর দেয়। এর পর ফায়ার ব্রিগেড ও নৌবাহিনীর সদস্যরা পানিতে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের তৎপরতা শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) তার সন্ধান পাওয়া যায়নি। সকালের দিকে নিখোঁজ নেহালসহ চার বন্ধু রাঙামাটিতে পৌঁছার পর শহরের একটি আবাসিক হোটেলে উঠে বলে জানা গেছে।

রাঙামাটি সরকারি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, এক ছাত্র নিখোঁজ হয়েছে বলে বোট ঘাটের চালকরা তাকে জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী কাপ্তাই হ্রদে নিখোঁজ

আপডেট টাইম : ০২:০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫