পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সন্ধ্যার পর নারী কর্মীদের কর্মক্ষেত্রে না রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

ঢাকা : ব্যাংকের নারী কর্মীদের সন্ধ্যা ৬টার পর কর্মক্ষেত্রে না রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যৌক্তিক কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের ছাঁটাই বন্ধ ও অফিস সময়ের পরে ব্যাংককর্মীদের কর্মক্ষেত্রে অবস্থান বাধ্যতামূলক না করারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে তা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকিং সময়সূচির পর কর্মকর্তা-কর্মচারীদের, বিশেষ করে নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। তাছাড়া তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে চাকরিতে ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তিতে হয়রানিসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য অভিযোগ উত্থাপিত হচ্ছে। এতে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তরায়।’

এতে বলা হয়েছে, ‘এখন এ মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ব্যাংকিং সময়সূচির পরে অর্থাৎ সন্ধ্যা ৬টার পর কর্মকর্তা-কর্মচারী বিশেষ করে মহিলা কর্মকর্তা বা কর্মচারীদেরকে ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা যাবে না। বিশেষ প্রয়োজনে যদি কোনো নারী কর্মীকে ব্যাংকিং সময়সূচির পরেও ব্যাংকে অবস্থান করতে হয় তবে তাদেরকে উপযুক্ত নিরাপত্তা ও পারিশ্রমিক প্রদান করতে হবে।’

সার্কুলারে আরও বলা হয়েছে, ‘ব্যাংক থেকে ইচ্ছামাফিক ঢালাওভাবে কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে। নিয়োগের সময় পেশাদারিত্বের সাথে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এছাড়া কর্মকর্তাদের চাকরিতে ইস্তফা, চাকরি হতে বরখাস্ত বা অপসারণ এবং পরবর্তী আর্থিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম আইন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সন্ধ্যার পর নারী কর্মীদের কর্মক্ষেত্রে না রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

আপডেট টাইম : ০৬:৪৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫