অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর পোষ্টার ছেঁড়ায় ছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ

,ঢাবি : প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়ার অযুহাতে এক ছাত্রকে শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ দিয়ে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওন ও তাঁর অনুসারীরা ওই ছাত্রকে মারধর করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

মারধরের শিকার ওই ছাত্রের নাম মো: মুক্তার খান। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্দু বিভাগের ৭ম সেমিস্টার, ৪র্থ বর্ষের ছাত্র। হলের ৩১৬নং রুমে থাকেন। আগামীকাল তার ৭ম সেমিস্টারের ফাইনালের শেষ পরীক্ষা আছে বলে জানা গেছে।

হল সূত্রে জানা যায়, কিছুদিন আগে হলের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ছবি সংবলিত কিছু পোস্টার লাগায় ছাত্রলীগ। বুধবার রাতে মুক্তারকে হলের সিঁড়িতে লাগানো কিছু পোস্টার ছিঁড়তে দেখে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান।

এ অভিযোগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মুক্তারকে ডাকেন শাওন। এসময় হলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এতে তাকে পোস্টর ছেঁড়ার অভিযোগে মারধর করেন। পরে তার মুঠোফোনে সরকার বিরোধী বেশকিছু খুদেবার্তা পাওয়া গেছে বলে দাবি করেন ছাত্রলীগের নেতারা। ঘন্টা খানেক পরে তাকে মারধর করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন শাওন ও তাঁর অনুসারীরা।

এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি আবু সালমান প্রধান শাওন বলেন, শিবির সন্দেহে একজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। তবে তাকে মারধরের বিষয়ে তিনি অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, জিয়া হলে শিবির আটকের বিয়ষটি জেনেছি। তাকে পুলিশে দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পোষ্টার ছেঁড়ায় ছাত্রকে পিটিয়ে পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ০৭:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫