অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক হবে : মাহবুবুর রহমান

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে তার সাথে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাক্ষাৎ হতে পারে।

শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ ন্যাশনাললিষ্ট বিট্রিশ ‘ল’ স্টুডেন্টস এলায়েন্স আয়োজিত জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, অন্যান্য সরকার যেখানে ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধান করতে পারেনি তখন নরেন্দ্র মোদি তার সমাধান করেছেন। তিনি বাংলাদেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই।

মোদিকে তিস্তাসহ বিভিন্ন নদীর সমস্যা, টিপাইমুখ বাঁধ সমস্যা, নদীতে বাঁধ সংক্রান্ত সমস্যা, সীমান্ত হত্যার সমস্যা সমাধানের ঘোষণা দিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি।

এসময় তার পাশে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবু উদ্দীন খোকন তার উদ্দেশ্যে বলেন, ঘোষণা তো দিয়েছেন। হবে কিনা সেটা পরে জানা যাবে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, দেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। কারো কোন নিরাপত্তা নেই। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছে। আগে আমরা দিল্লীকে ধর্ষণের নগরী বলতাম। এখন দিল্লীকেও ছাড়িয়ে ঢাকা হয়ে উঠেছে রেপ সিটি।

এসময় তার পাশে থাকা মাহবুব উদ্দীন খোকন তাকে বলেন, ‘বাংলাদেশ এখন ধর্ষণে চ্যাম্পিয়ন সে ঘোষণা দেন।’

সাগরে ভাসমান অভিবাসীদের উদ্দেশ্য করে মাহবুবুর রহমান বলেন, সাগরে যে মানবিক বিপর্যয চলছে সেখানে সরকার নিশ্চুপ। এটা কল্পনা করা যায় না। আর দেশের সাধারণ মানুষও এ বিষয়ে বোবা হয়ে গেছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, আয়োজক সংগঠনের সভাপতি সুলতানা রাজিয়া শাওন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

খালেদা জিয়ার সঙ্গে মোদির বৈঠক হবে : মাহবুবুর রহমান

আপডেট টাইম : ১২:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫