
ঢাকা : রাজধানীর হোটেল সুন্দরবনের একাংশ ঝুঁকিমুক্ত করতে না করতেই নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক ভবনের এবার উত্তর কোণ ফের ধসে পড়েছে। শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ ধসের ঘটনা ঘটে।
এর আগে সর্বশেষ বৃহস্পতিবার হোটেল সংলগ্ন নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক ভবনের উত্তর-পূর্ব কোণার পুরো অংশ ধসে পড়ে।
শুক্রবার রাত সোয়া দুইটার দিকে ঘটনাস্থল থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনসার আলী খান এ ধসের ঘটনা নিশ্চিত করে বলেন, বালু ভরাট করা ছাড়া অন্য কোনো উপায়ে ধস রোধ কারা সম্ভব নয়।
বাংলার খবর ডেস্ক : 










