অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চোরাচালানের স্বর্ণসহ শাহজালালে বিমান জব্দ

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪টি স্বর্ণের বারসহ বাংলাদেশ বিমানের একটি এয়ারক্রাফট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শনিবার বিকেলে দুবাই থেকে আসা ওই উড়োজাহাজ হ্যাংগার এরিয়ায় পার্ক করা হলে তল্লাশি চালিয়ে একটি সিটের নিচ থেকে এই স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত এ স্বণের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের সহকারী পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধভাবে এ স্বর্ণ বহনের দায়ে বিমানের ওই উড়োজাহাজকেও আটক করা হয়েছে।

শুল্ক গোয়েন্দাদের ধারণা, উড়োজাহাজটি হ্যাংগার এরিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল এবং সেখানেই অবতরণের পর স্বর্ণের বারগুলো কারো কাছে হস্তান্তর করা হতো।

এর আগে, অবৈধভাবে স্বর্ণ বহনের আরো তিনটি উড়োজাহাজ আটক করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চোরাচালানের স্বর্ণসহ শাহজালালে বিমান জব্দ

আপডেট টাইম : ০৩:১৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫