অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌখিক বিয়ে অত:পর নয়মাস একত্রে বসবাস : তরুণীর অভিযোগ ধর্ষণ

ঢাকা : ভালবেসে একত্রে ঘর করছেন তারা । মৌখিক বিয়েও করেছেন। একত্রে স্মামী-স্ত্রী পরিচয়ে কাটিয়েছেন নয় মাসের ও বেশি সময়। কিন্তু তরুণীর অভিযোগ বিয়ের নামে তাকে ধর্ষণ করা হয়েছে।

এমনি ঘটনা ঘটেছে রাজধানীর তোপখানা রোডের একটি বাসায়। তোপখানা রোডের ওই বাসায় একত্রে বসবাস করা ওই তরুণী (২৬) নিজেই ধর্ষণের অভিযোগ করেছেন। শনিবার তরুণী নিজেই শাহবাগ থানায় গিয়ে এ অভিযোগ করেন।

ধর্ষণের অভিযুক্ত মোহাম্মদ উল্লাহ ইমন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন বলে জানা গেছে। তবে তাকে এখনও গ্রেফতার করেনি পুলিশ।

তরুণীর বরাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তোপখানা রোডের ২৬/৯/৮ নম্বর বাসায় ইমনের সঙ্গে ৯ মাস ধরে ছিলেন ওই তরুণী। তার গ্রামের বাড়ি নোয়াখালীতে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি ঢাকায় ইমনের বাসায় এসে ওঠেন। এরপর ইমন একজন কাজীকে বাসায় ডেকে নিয়ে ‘মৌখিকভাবে’ তাকে বিয়েও করেন। তবে সে সময় কাবিননামা করা হয়নি। কিছুদিন ধরে ওই তরুণী তাকে কাবিননামা করার জন্য চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে শনিবার সকালে ইমন কাবিননামা করতে অস্বীকৃতি জানান এবং ওই তরুণীকে বাসা থেকে বের করে দেন। পরে সন্ধ্যায় তরুণী পুলিশের শরণাপন্ন হন। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য রাত ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ওই তরুণী জানান, বিয়ের নাটক করে ইমন দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেছেন। তিনি ইমনের শাস্তি চান।

এসআই জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেলে এ বিষয়ে মামলা হবে। তখন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মৌখিক বিয়ে অত:পর নয়মাস একত্রে বসবাস : তরুণীর অভিযোগ ধর্ষণ

আপডেট টাইম : ০৩:৩৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫