অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানব পাচারকারীদের আর্থিক দুর্নীতি ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত দুদকের

ঢাকা : এবার মানবপাচারকারীদের অবৈধ সম্পদ ও নিয়মবহির্ভূত লেনদেনের বিষয়ে শিগগিরই অনুসন্ধানে নামবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে কমিশনের মাসিক ব্রিফিংয়ে দুদক পরিচালক মো. নূর আহাম্মদ এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. নূর আহাম্মদ বলেন, ‘মানবপাচারের বিষয়ে বিভিন্ন মিডিয়ায় অনেক সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে মানবপাচারের সঙ্গে জড়িতের সম্পদ ও অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে। কমিশন ওইসব সংবাদ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শিগগিরই এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে কমিশন।’

কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) ড. শামসুল আরেফিন বলেন, ‘মানবপাচার সংশ্লিষ্টদের বিরুদ্ধে যেখানে দুর্নীতি পাওয়া যাবে সেখানেই দুদক তার আইনি পদক্ষেপ নেবে।’

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুদকের পরিচালক মো. বেলাল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মানব পাচারকারীদের আর্থিক দুর্নীতি ক্ষতিয়ে দেখার সিদ্ধান্ত দুদকের

আপডেট টাইম : ০২:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫