অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

টেকনাফে তিন কোটি টাকা ইয়াবা উদ্ধার

কক্সবাজার: টেকনাফে তিন কোটি টাকা মূল্যের ৬৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। এ সময় মো. শাকের (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

রোববার সকালে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

আটক শাকের উপজেলার সাবরাং এলাকার আবুল কালামের ছেলে।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী বাংলামেইলকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে পাচারকালে টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কের নেটং পাহাড়ের ঢালু পথ দিয়ে ৫০ হাজার পিস ইয়াবা পাচার করা হচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যরা পাচাররকারীদের ধাওয়া করলে ইয়াবাগুলেঅ ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য সোয়া দুই কোটি টাকা।

অন্যদিকে, টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার টাকাসহ মো. শাকেরকে আটক করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সহাকরী উপ-পরিদর্শক (এএসআই) আজাহারের নেতৃত্বে পুলিশের একটি দল সাবরাং এলাকায় অভিযান চালায়। এ সময় ১৮ হাজার পিস ইয়াবা ও ১৭ হাজার ৭৪০ টাকাসহ শাকেরকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ৫৪ লাখ ১৭ হাজার ৪০ টাকা। আটক যুবককে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

টেকনাফে তিন কোটি টাকা ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৫:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫