অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যশোরে অজু করার সময় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

যশোর : জেলার কারবালা কবরস্থান পুকুরের উত্তরপাড় এলাকায় অজু করার সময় রায়হান নামে সদ্য এসএসসি পাশ করা এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

নিহত রায়হান শহরের খালধার রোড এলাকার গোলাম রব্বানীর ছেলে। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে।

আহতরা হলেন- শহরের মোল্লাপাড়া এলাকার লিটনের ছেলে অমিত (১৭) ও মনিরুজ্জামানের ছেলে টিটো (১৮)।

পুলিশ জানায়, পবিত্র শবে বরাতের রাতে রায়হান ও তিন বন্ধু মিলে কারবালা পুকুরের উত্তরপাড়ে অজু করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই রায়হান মারা যায়। অমিত ও টিটুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যশোরে অজু করার সময় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:৪২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫