অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে পাল্লা দিতে গিয়ে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীর কারওয়ান বাজারে দুটি বাস পাল্লা দিতে গিয়ে একটি উল্টে গেলে একজন (২৫) নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে লা ভিঞ্চি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রাবাড়ী থেকে গাবতলীগামী দুটি ৮ নম্বর বাস একে অপরকে কাটানোর চেষ্টা করলে একটি বাস উল্টে যায় এবং একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে যায়। এতে উল্টে যাওয়া বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া সাংবাদিক, নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত এক যাত্রী বলেন, যাত্রী নেয়া ও আগে যাওয়া নিয়ে দু’টি বাসের চালকই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছিলেন। বারবার যাত্রীরা তাদের নিষেধ করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কেউই যাত্রীদের কথা না শোনায় এই দুর্ঘটনা ঘটলো।

দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশের ক্রেন ঘটনাস্থলে গিয়ে দু’টি গাড়িই উদ্ধার করে নিয়ে যায়। কিছুক্ষণ পরই ব্যস্ত সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে পাল্লা দিতে গিয়ে বাস উল্টে হেলপার নিহত

আপডেট টাইম : ০২:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫