অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

৫০০ যাত্রী নিয়ে মেঘনায় ফেরি বিকল

বাংলার খবর২৪.কম,bhola-pic-final-e1409058491911_35106_0ভোলা: ডুবোচরে ধাক্কা খেয়ে বিকল হয়ে গেছে ৫০০ যাত্রী নিয়ে একটি ফেরি।ফেরিটি ভোলা থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল।এটি এখন বিকল হয়ে মাঝনদীতে ভাসছে। নৌপরিবহন কর্তৃপক্ষের ফেরী কিষাণীতে যাত্রীবাহী ১০/১২টি বাস-ট্রাকসহ ৫ শতাধিক যাত্রী রয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ভোলার কাচিয়া কাঠির মাথায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় স্থির থাকতে দেখা গেছে ফেরিটিকে। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আটকে পড়া যাত্রীরা।

কিষাণীর কর্তৃপক্ষ জানায়, ভোলার ইলিশা ঘাট থেকে সকাল ১০ টার দিকে লক্ষ্মীপুরের মৌজু চৌধুরীর ঘাটে যাত্রা শুরু করে। ঘাট থেকে কিছু পথ যাওয়ার পর মেঘনার ডুবোচরে ফেরির রাডার সুকান (দিক নির্দেশনকারী যন্ত্র) ভেঙে যায়। এরপর ফেরিটি আর গন্তব্যের উদ্দ্যেশে যেতে পারেনি।

কিষাণীর মাস্টার মো. মফিজ মিয়া জানান, ভেঙে যাওয়া রাডার সুকান উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসের আটকে পড়া যাত্রীরা ট্রলারের সাহায্যে গন্তব্যে চলে গেছে।

ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসিএর সহকারী ব্যবস্থাপক সিহাব উদ্দিন জানান, বিকল ফেরি উদ্ধারের জন্য ভোলা-লক্ষীপুর রুটে চলাচলকারী ফেরী কনকচাঁপা রওনা দিয়েছে। ফেরিটি কার্যকর করে তুলতে কয়েকদিন সময় লাগবে। এদিকে, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফেরিটি ভোলার কাচিয়া ইউনিয়নের মধ্য মেঘনায় চলে গেছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

৫০০ যাত্রী নিয়ে মেঘনায় ফেরি বিকল

আপডেট টাইম : ০৪:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪