পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম’

কিশোরগঞ্জ : “প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম, তাই কোন মর্যাদাসম্পন্ন মানুষ শেখ হাসিনার মন্ত্রীত্ব করতে পারে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম আমার এমন মন্ত্রীত্বের দরকার নেই। আমি হয়তো কাউকে কিছু দিতে পারবো না। তবে, সাহস দিতে পারি, মানুষকে তার প্রাপ্য মর্যাদা দিতে পারি।

শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১২৮ তম দিনে বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরি জামিয়া নিজামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতায় আমি জীবন দিতে পারি নি, কিন্তু রক্ত দিয়েছিলাম। তাই দেশ যখন জ্বলে তখন আমি ঘরে বসে থাকতে পারি না। দিল্লীর গোলামী করতে পিন্ডির বিরুদ্ধে লড়াই করিনি, দেশের স্বার্থে প্রয়োজনে দিল্লীর বিরুদ্ধেও লড়বো।”

বঙ্গবীর বলেন, “পৃথিবীর সভ্য মানুষেরা তাদের পরবর্তী প্রজন্মকে ভালো অবস্থানে রেখে যেতে চেষ্টা করে, আমাদের দেশের ভবিষ্যত প্রজন্মের জন্যই দেশটাকে বাসযোগ্য করে রেখে যেতে চাই।”

শাহ আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, ছাত্র আন্দোলনের আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, শাহীনূর আলম, আবুল খায়ের, আবু সুফিয়ান, নুরুদ্দিন, সাত্তার মিয়া, শাহ মজনু মিয়া, ফাইজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী ২৮ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত মতিঝিলের ফুটপাতে অবস্থান করার পর সারাদেশে এই কর্মসূচি শুরু করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘প্রধানমন্ত্রীর পিয়নের চাইতে এদেশে মন্ত্রীর মর্যাদা কম’

আপডেট টাইম : ০৫:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫