অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্বামীর পরকীয়ার শোধ নিতে এসিড ছুঁড়লেন স্ত্রী

ঢাকা: পরকীয়ার জের ধরে রাজধানীর কামরাঙ্গীরচরে মুদি দোকানি স্বামী মো. আকবর হোসেনকে (৩৫) এসিড ছুঁড়ে মেরেছেন স্ত্রী শাহনাজ বেগম (২৮)।

বুধবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্বামীর সঙ্গে শাহনাজেরও দুই হাত দগ্ধ হয়েছে।

তারা কামরাঙ্গীরচরের মাতবরপাড়ার ফয়েজ হাজীর বাসার ভাড়াটিয়া। দগ্ধ আকবর ফরিদপুর জেলার সদর থানার জমাদারপাড়া গ্রামের সামসু শেখের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, দগ্ধ স্বামী-স্ত্রী ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পুলিশ হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।

দগ্ধ আকবর বলেন, ‘সন্ধ্যায় আমি ঘুমিয়ে ছিলাম। এমন সময় কয়েকজন লোক এসে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর শাহনাজ আমার শরীরে কী যেন ছুঁড়ে মারে। তখন থেকেই আমার শরীর পুড়ে যাচ্ছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। শুধু যন্ত্রণা হচ্ছে।’

স্ত্রী শাহনাজ বলেন, ‘আমার স্বামী অনৈতিক সম্পর্কে জড়িত। তাকে অনেকবার সতর্ক করা হলেও সে কথা শোনেনি। আমাদের জুদান নামে সাড়ে চার বছরের একটি ছেলে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আকবরের পরকীয়ার ক্ষোভে সকালেই আমি এসিড কিনে রাখি। বিকেলে তার সঙ্গে আমার ঝগড়ার এক পর্যায়ে আমি কোকের বোতলে রাখা এসিড ছুঁড়ে মারি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্বামীর পরকীয়ার শোধ নিতে এসিড ছুঁড়লেন স্ত্রী

আপডেট টাইম : ০২:৪৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০১৫