পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর দিল সৌদি আরব

ঢাকা : পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ২শ’ মেট্রিক টন খেজুর দিয়েছে। ঢাকাস্থ সৌদি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স খালিদ সুলতান আল তবাইবি এ খেজুর বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।

বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামাল মন্ত্রণালয়ে তা গ্রহণ করেন বলে জানা গেছে। এসময় দূতাবাস ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সৌদি চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সবসময়ই আন্তরিক। সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মতো বাংলাদেশের পাশে থেকেছে। সৌদি সরকার সবসময়ই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে।

উপহার খেজুর গ্রহণকালে ত্রাণসচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

রমজানের পূর্বেই উপহারের এ খেজুর দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর দিল সৌদি আরব

আপডেট টাইম : ০২:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫