অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেমরায় চালককে অজ্ঞান করে সিএনজি চুরি

ডেমরা: ডেমরায় চালককে অজ্ঞান করে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। চালক মো. উসমানকে (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় ডেমরা থানাধীন আমুলিয়া মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। চালক উসমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূবেরগাঁও গ্রামের মো.জয়নালের ছেলে।

ডেমরা থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রূপগঞ্জের ছনপাড়া স্টেশন থেকে চালক উসমানকে বেশি ভাড়ার লোভ দেখিয়ে ডেমরার কথা বলে নিয়ে আসে দুর্বৃত্তরা। পরে চালককে চেতনানাশক কিছু খাইয়ে আমুলিয়া মডেল টাউন সংলগ্ন রাস্তার পাশে খাদে ফেলে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

এদিকে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ চালককে অচেতন অবস্থায় উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সিএনজি অটোরিকশাটি উদ্ধার করতে পারেনি পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডেমরায় চালককে অজ্ঞান করে সিএনজি চুরি

আপডেট টাইম : ০৬:৫১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫