অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটুরিয়া ঘাটে বাস চাপায় এক নারী নিহত

মানিকগঞ্জ : মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাস চাপায় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ঐ নারীর কোলের শিশু (৩)।

শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটিএর ৪০ টাকার কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজমুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস পাটুরিয়া ঘাটে টিকেট কাউন্টারের সামনে লাইনে দাড়ায়। এর পর বাসটি টিকেট নিয়ে ফেরির দিকে যাওয়ার সময় কোলের শিশু নিয়ে ঐ নারী চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই আনুমানিক ৩৫ বছর বয়সী নারীর মৃত্যু হয়।

কোলের শিশুটিকে আহত অবস্থায় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে নিহত ঐ নারী হানিফ পরিবহনের যাত্রী ছিলেন। কাউন্টার থেকে বাসটি ছেড়ে যাওয়ার সময় দৌড়ে ওঠতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি।

এঘটনায় হানিফ পরিবহনের বাসটি আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

নিহতের ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাটুরিয়া ঘাটে বাস চাপায় এক নারী নিহত

আপডেট টাইম : ০৭:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫