অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জে অযুখানা স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের এক মসজিদের অযুখানা স্থাপনকে কেন্দ্র করে নয়াকান্দি মসজিদের উত্তর ও দক্ষিণ পাশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে ইউনিয়নের নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ৪টি (বগি) রামদাসহ রোজিনা বেগম(৩০) নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানান, নয়াকান্দি গ্রামের মৃত: বাসু মৃধার ছেলে আলতাফ মৃধা ও মৃত: অব্দুল আজিজ সরকারের ছেলে নূরুল হক সরকার গ্রুপের মধ্যে অযুখানা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আলতাফের পক্ষে নয়াকান্দি ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান হবু মসজিদের দক্ষিণ পাশে অযুখানা নির্মাণ করার নির্দেশ দেয়। এরপর থেকেই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর নয়াকান্দি গ্রামের নবু মিয়ার স্ত্রী রোজিনা বেগমের বসত ঘর থেকে ৪টি রামদা উদ্ধার করা হয়েছে। রামদগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেম্বার হাবিব।

স্থানীয় এলাকাবাসী জানান, মসজিদের অযুখানা নিয়ে বেশকিছুদিন যাবৎ স্থানীয়দের মাঝে দুটি গ্রুপ তৈরি হয়। তবে কিছুদিন আগে মসজিদ কমিটি ও এলাকাবাসীর পরামর্শে উত্তর পাশে অযুখানার তৈরির কাজ শুরু করা হয়। কিন্তু শুক্রবার সকালে উত্তর পাশের লোকজন কাজে বাধা দেওয়াতে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং উভয় পক্ষের ৫ জন আহত হয়।

টঙ্গীবাড়ি থানারী ওসি তদন্ত মেহেদী হাসান জানান, মসজিদের উত্তর ও দক্ষিণ পাশের বসবাসরত আলতাফ ও নূরুল হকের লোকজনের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে টঙ্গীবাড়ি থানার ওসিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে। এবং রামদা সহ রোজিনাজে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। বিকেল সাড়ে ৬টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে ওই মহিলাকে ছেড়ে দেয়া হয়।

তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে রামদা গুলো কোথা থেকে এলো বা এগুলো কার শিগগিরই এ বিষয়ে তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মুন্সীগঞ্জে অযুখানা স্থাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

আপডেট টাইম : ০৭:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫