পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী ধরিয়ে দিলেও পুলিশ বলল না!

ঢাকা : রাজধানীর মতিঝিলের সোনালী ব্যাংকের ভেতর থেকে এক আইনজীবীর টাকা ছিনতাইয়ের সময় দুই যুবককে আটক করে পুলিশে দিলেও পরবর্তীতে ঘটনাটি অস্বীকার করে থানা পুলিশ। এতে রহস্যের জন্ম হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার ওমর ফারুক বলেন, “সোমবার বেলা সাড়ে ১১টার পর মতিঝিলের সোনালী ব্যাংকে ৪০০০ পাউন্ড ভাঙাতে গেলে ৬/৭ জন যুবক আমার টাকাগুলো ছিনিয়ে নেবার চেষ্টা করে। এই সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও ব্যাংকের নিরাপত্তা শাখার কর্মকর্তারা তাদের দুইজনকে আটক করে মতিঝিল থানা পুলিশকে খবর দেয়।”

“আমার উপস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ দুইজনকে আটক করে। তারা মতিঝিল থানার পরিদর্শকের সঙ্গে কথাও বলেছিলেন” বলেও দাবি করেন ব্যারিষ্টার ওমর ফারুক।

সোনালী ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, “একটি চক্র ব্যারিষ্টার ওমর ফারুকের কাছে থাকা টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল। তবে নিরাপত্তা কর্মকর্তারা সেটি হতে দেয়নি।”

মতিঝিল থানা পুলিশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে এই নিয়ে কথাও বলেছেন বলে স্বীকারও করেন তিনি।

মতিঝিল থানার পরিদর্শক প্রলয় কুমার সাহা বলেন, সোনালী ব্যাংক থেকে কারো টাকা ছিনতাইয়ের অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ কাউকে পুলিশের হাতে তুলে দিয়েছে এমনটি জানা নেই।

মতিঝিল থানার ডিউটি অফিসার শাহিন হোসেন বলেন, “সোনালী ব্যাংকে কারো টাকা ছিনতাইয়ের চেষ্টা হয়েছে এমনটি জানা নেই। থানায় কেউ আটক নেই।”

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সোনালী ব্যাংক থেকে ছিনতাইকারী ধরিয়ে দিলেও পুলিশ বলল না!

আপডেট টাইম : ০৬:৩১:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫