পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘আমি এখন অনেকটাই সুস্থ’

ডেস্ক : বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থ।

বুধবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের নিম্ন আদালতে হাজিরা শেষে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাহ উদ্দিন বলেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ ও ভাল আছি।’ এ সময় স্ত্রী হাসিনা আহমেদও তার পাশে উপস্থিত ছিলেন।

মেঘালয় রাজ্যের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স (নেগ্রিমস) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তিনি পাশের একটি কটেজে ওঠেছেন। এ মুহূর্তে তিনি জামিনে আছেন।

এদিকে শারীরিক অসুস্থতার কারণে গত ৫ জুন সালাহ উদ্দিনকে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। তবে জামিন পেলেও তাকে সপ্তাহে একবার করে স্থানীয় খাসি হিল জেলার পুলিশ সুপারের অফিসে গিয়ে হাজিরা দিয়ে আসতে বলা হয়। একই সঙ্গে কোনো অবস্থাতেই তিনি শিলং ছাড়তে পারবেন না বলে আদালত জামিনের শর্ত আরোপ করেন।

উল্লেখ্য, গত ১১ মে শিলংয়ের রাস্তা থেকে গ্রেপ্তার হন এই বিএনপি নেতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আমি এখন অনেকটাই সুস্থ’

আপডেট টাইম : ০৬:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫