পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হিজড়া, প্রতিবন্ধীদের এসএমই ঋণ দেওয়ার নির্দেশ

ঢাকা: তৃতীয় লিঙ্গ (হিজড়া), প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে উল্লেখ করা হয়, সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে এসএমই কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত সম্প্রদায়, প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, উক্ত ঋণ বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়, বিতরণকৃত ঋণ অত্র বিভাগ কর্তৃক জারিকৃত সার্কুলারে বর্ণিত শর্তাবলী পরিপালন সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে অত্র বিভাগ কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংক ফান্ড/নতুন উদ্যোক্তা তহবিল/ইসলামী পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন যোগ্য মর্মেও বিবেচিত হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হিজড়া, প্রতিবন্ধীদের এসএমই ঋণ দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৬:৩১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০১৫