অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পল্লবীতে গৃহবধূর বস্তাভর্তি লাশ উদ্ধার

ঢাকা : রাজধানীর পল্লবী থানা পুলিশ মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে তার পরিবার অভিযোগ করেছে। এ ঘটনার পর নিহতের স্বামী সবুজ মিয়া (৩০) পলাতক রয়েছেন। তার বাবার নাম আবু কালাম। বরিশাল জেলার নবগ্রামে তাদের বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার ভোর ৪টায় পল্লবীর প্যারিস রোডের বাসা ১০৬, লাইন ১৮, ব্লক-খ’র টিটু মিয়ার টিনশেড বস্তিতে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহীন জানান, পারিবারিক কলহের জের ধরে সবুজ তার স্ত্রী মিতুকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর তার লাশ বস্তাবন্দী করে বস্তির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পল্লবী থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের উদ্ধার করে। পরে দুপুর ১২টার দিকে ময়না তদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী সবুজ মিয়া পলাতক রয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) ২০০৩’র ১১ ক/৩০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৪।

এ বিষয়ে নিহতের চাচা মো. নিজাম গাজী জানান, যৌতুকের টাকা দাবি করে সবুজ মিয়া প্রায়ই মিতুকে মারধর করতো। তারা এ বস্তিতে গত তিন মাস ধরে বসবাস করে আসছিল। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পল্লবীতে গৃহবধূর বস্তাভর্তি লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫