অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যশোরের অভয়নগরে ধর্ষিত স্কুল ছাত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ

যশোর: অভয়নগরে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা করায় বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বাঘুটিয়া গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, আগুন দেওয়ার কথা লোকমুখে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত ১২টার দিকে বাঘুটিয়া গ্রামের দিনু মোল্যার বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাড়িতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। এ ঘটনায় বসতবাড়ি রক্ষা করলেও গোয়াল ঘরটি পুরোপুরি পুড়ে গেছে।

ওই পরিবারের চতুর্থ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলায় আলাউদ্দিন নামে স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ।

এরপর থেকে প্রভাবশালী একটি মহল তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এমনকি ভয়ে ভিকটিমকেও তারা বাড়িতে আনতে পারেনি। ইতোমধ্যে, ওই পরিবারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় লোকজন আরো আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যশোরের অভয়নগরে ধর্ষিত স্কুল ছাত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ

আপডেট টাইম : ০৫:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫