পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

৪০ বছর ধরে যুদ্ধ না করায় ভারতে সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে : পারিকার

ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী মানোহার পারিকার বলেছেন, ৪০ বছরের বেশি সময় ধরে যুদ্ধ না করায় ভারতে সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে। অবশ্য একই সঙ্গে তিনি বলেছেন, তার মানে এই নয় যে তিনি যুদ্ধের পক্ষে কথা বলছেন। জয়পুরে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনে এ সব কথা বলেন পারিকার।

তিনি বলেন, গত ৪০-৫০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ করছে না এবং যুদ্ধ ছাড়া ভারতীয় সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে। এ ছাড়া, তিনি বলেন, ভারতীয় সেনাবাহিনীর দু’টি প্রজন্মের কর্মকর্তারা কোনো যুদ্ধ না দেখেই অবসরে চলে যাচ্ছেন।

যে দেশ সেনাবাহিনীকে রক্ষা করতে পারে না তা অগ্রগতি লাভ করে না উল্লেখ করে তিনি জানান, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রতি জনগণের শ্রদ্ধাবোধ হ্রাস পায় তাই সেনারা খুবই সমস্যায় পড়েন।

অবশ্য একই সঙ্গে তিনি আরো বলেন, এর অর্থ এই নয় যে ভারতকে যুদ্ধে জড়িয়ে পড়ার পক্ষে কথা বলা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

৪০ বছর ধরে যুদ্ধ না করায় ভারতে সেনাবাহিনীর গুরুত্ব কমে গেছে : পারিকার

আপডেট টাইম : ০৫:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫