অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ জেলার শীর্ষ সন্ত্রাসী ইসমাইল গাজীকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার বাড়ি থেকে একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ইসমাইলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। ইসমাইল হোসেন গাজী দক্ষিণ হামছাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এবং হামছাদীর পূর্ব গোপীনাথপুর গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক শহীদ উল্যাহ গাজীর ছেলে বলে জানা গেছে। কয়েক মাস আগে জামিনে কারাগার থেকে বেরিয়ে আবার সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

থানা পুলিশ জানায়, ইসমাইলকে গ্রেফতার করতে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছারের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশ লক্ষ্মীপুর-পালেরহাট সড়কে অভিযান চালায়। এরপর ওই সড়কের একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে বাড়ি থেকে পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার জানান, ইসমাইল দায়িত্ব পালনকালে পুলিশকে ছুরিকাঘাত ও একটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তিনি পালেরহাট ও আশপাশ এলাকায় চাঁদাবাজি ও মুক্তিপণ আদায়সহ সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ১২:০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫