অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইস্কাটনে জোড়া খুন: বখতিয়ারের দুই বন্ধুর জবানবন্দি

ঢাকা: রাজধানীর ইস্কাটনে প্রকাশ্যে গুলি করে সিএনজি ও রিকশাচালক হত্যাকাণ্ডের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির দুই বন্ধু টাইগার কামাল ও জাহাঙ্গীর ভুইয়া আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ও সেসময় গাড়িতে অবস্থানকারী টাইগার কামাল ও জাহাঙ্গীর ভুইয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরু মিয়া এ জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গত ১৩ জুন রনিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় এবং ১৬ জুন তার জামিন আবেদন নাকচ করে দেন ম্যাজিস্ট্রেট আদালত।

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে রনি ও তার সহযোগীরা একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাথাড়ি গুলি ছুড়লে দৈনিক জনকণ্ঠের অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রাতে অজ্ঞাত আসামিদের নামে রমনা থানায় একটি মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ইস্কাটনে জোড়া খুন: বখতিয়ারের দুই বন্ধুর জবানবন্দি

আপডেট টাইম : ০৪:২৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫