অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ১৩

ঢাকা : রাজধানীর মিরপুরের ১৩ নম্বরে ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত পোনে ১০টার দিকে কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আল-আমিন, আবু সাঈদ ,শাহজালাল, বোরহান উদ্দিন, শবদের আলী, সুমন, রাহুল, সুদীপ দত্ত, মওদুদ আহমেদ, মোহতাসীন, লিমন,শফিউল ও শুভ,।

আহত শিক্ষার্থীরা জানায়, কলেজ ক্যাম্পাসে বেশ কয়েকদিন যাবত বহিরাগত ছেলেরা খেলতে আসে। এতে কলেজের নানা সমস্যা হয়। বৃহস্পতিবার খেলতে আসা লোকজনকে বাধা দেয়। এরই জের ধরে বহিরাগতরা এক ছাত্রকে মারধর করে। পরে কলেজের সামনের রাস্তায় শিক্ষার্থীরা অবরোধ শুরু করে। পরে পুলিশ খবর পেয়ে এসে তাদের রাস্তা থেকে সরে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা অনড় থাকলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এতে ১৩ জন শিক্ষার্থী আহত হয়। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ডিউটি অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী জানান, রাস্তা অবরোধের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের রাস্তা থেকে সরে যেতে বলা হলেও তারা সরে না গিয়ে উল্টো পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়ে হামলা করে। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ারশেল ছুঁড়ে। এতে কয়েকজন ছাত্র সামান্য আহত হয়ে থাকতে পারে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ১৩

আপডেট টাইম : ০৪:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫