অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জাসদ নেতা হত্যা মামলার আসামি নিহত

কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কুষ্টিয়ার আলোচিত জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি নাজমুল ইসলাম সাগর(২৯)। এঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। এসময় পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করে।

পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে তারা জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাধীন কাতলামারীতে গাছ কেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতরা তাদের লক্ষ করে গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় পুলিশও পাল্টা গুলি করলে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে নাজমুল ইসলাম সাগর গুলিবিদ্ধ হয়। এসময় অন্যরা পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান, ৩ রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জালাল উদ্দিন আহমেদ জানান, বন্দুকযুদ্ধে নিহত নাজমুল ইসলাম সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে চাঞ্চল্যকর জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি। সে ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মিরপুর ও দৌলতপুর থানায় অন্তত ৪টি মামলা রয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জাসদ নেতা হত্যা মামলার আসামি নিহত

আপডেট টাইম : ০৫:১৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫