অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ঈদের বিশেষ লঞ্চ ২৪ জুলাই থেকে

image_91799_0নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঈদের বিশেষ লঞ্চ ২৪ জুলাই থেকে চলবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বেঙ্গল শিপিং কোম্পানির লঞ্চ এমভি মিতালী-৪ উদ্বোধনের অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

নৌপথ নিরাপদ রাখতে মন্ত্রণালয় থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, “সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা, প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত টার্মিনালে অবস্থান করবেন। কোনো লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না ওঠে, সেদিকেও তারা লক্ষ রাখবেন। পাশাপাশি স্পিডবোটে করে টহলের ব্যবস্থা করা হয়েছে, যাতে মাঝপথে নৌকায় করে যাত্রী লঞ্চে না ওঠে।”

নৌমন্ত্রী বলেন, “বর্তমান সরকার গত পাঁচ বছরে ৮০০ কিলোমিটার নদীপথ সচল করেছে। নতুন ১৭টি ফেরি নির্মাণ করেছে। বিআইডব্লিউটিসি থেকে কোনো নৌযান ছিল না। ইতিমধ্যে এই সংস্থার কয়েকটি নৌযান উদ্বোধন করা হয়েছে।”

বেঙ্গল শিপিং কোম্পানির স্বত্বাধিকারী মো. আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান, সদস্য (অপারেশন) ভোলা নাথ দে প্রমুখ

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ঈদের বিশেষ লঞ্চ ২৪ জুলাই থেকে

আপডেট টাইম : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০১৪