অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খুলনায় মহিলা মেম্বরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

খুলনা : খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্যের (মহিলা মেম্বার) বিরুদ্ধে সরকারি গাছা কাটার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছে। এদিকে ইউপি সদস্য কর্তৃক সরকারি গাছ কাটার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৪,৫ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য কুমকুম রানী দাশ ৩০ মে দক্ষিণ সলুয়া গ্রামের সরকারি রাস্তার উপর কয়েক হাজার টাকা মূল্যের একটি মেহগনি গাছ কেটে বিক্রয় করেন। গাছ বিক্রির বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী গাছ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন।

ইউপি সদস্য কুমকুম দাশ জানান, ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে ৩’হাজার টাকায় গাছটি বিক্রয় করলেও ক্রেতা আড়াই হাজার দিয়েছে এবং সে টাকা ইউনিয়ন পরিষদে জমা আছে।

উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, অনুমতি না নিয়ে সরকারি গাছ কাটার অধিকার কারো নেই। যদি ইউপি সদস্য অনুমতি না নিয়ে গাছ কেটে থাকেন তাহলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

৬ নং ওয়ার্ড সদস্য হাসান বিশ্বাস ও স্থানীয় পরিতোষ দাশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খুলনায় মহিলা মেম্বরের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫