পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নারায়ণগঞ্জে ফের ছাত্রজোট নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ফের সরকারি তোলারাম কলেজে প্রগতিশীল ছাত্রজোটের তিন নেতাকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। তাদের নারায়ণগঞ্জ তিন’শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ছাত্রলীগের দাবি, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে ছাত্রজোটের নেতারা ‘নাটক’ করছেন।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি জাহিদ সুজন জানান, বুধবার তিনিসহ আরও কয়েকজন তোলারাম কলেজে মাস্টার্সে ভর্তি হতে যান। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও পিয়াসের নেতৃত্বে দশ থেকে ১৫ ছাত্রলীগ লাঠি, বাঁশ ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল বাপ্পী, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা সম্পাদক মিনহাজুল হক নাহিদ গুরুতর আহত হন। তাঁদের নারায়ণগঞ্জ তিন’শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অভিযোগের ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি বলেন, ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।

এর আগে গত ১৭ জুন সরকারি তোলারাম কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ, সকল ছাত্র সংগঠনের সহ অবস্থানের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলায় ২০ জন আহত হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নারায়ণগঞ্জে ফের ছাত্রজোট নেতাকর্মীদের পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৫:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫