পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পশ্চিমবঙ্গে খুন করে গাছে ঝোলানো হল মুসলিম কিশোরীর দেহ

ডেস্ক: পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নৃশংসভাবে খুন করে গাছে ঝোলানো হল এক মুসলিম কিশোরীকে। বাঁকুড়ার ভিকুরডিহি গ্রামের নিলুফা খাতুন (১৭) নামে ওই কিশোরীকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিলুফা খাতুন নামে ওই কিশোরী অন্যান্য দিনের মতো বুধবারও তার পাশের গ্রাম জেঠিয়া মাঠে গরু চরাতে যায়। সেখানে একটি জমিতে গরু ঢুকে ফসল খাওয়ার জেরেই তাকে মারধর করে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ। গ্রাম সংলগ্ন মাঠের একটি গাছ থেকে তার লাশ উদ্ধার হয়।

মৃত নিলুফা খাতুনের বাবা এনারুল হক জানান, ‘আমার মেয়ে গরু চরাতে গিয়েছিল। হয়তো পাশের গ্রামের কারো জমিতে গরু নেমে থাকতে পারে। সেজন্যই আমার মেয়েকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে কয়েকজন গ্রামবাসী।’

তিনি জানান, ‘বিকেলে মেয়ে বাড়ি ফিরছে না দেখে আমরা কয়েকজন খোঁজ করতে করতে গিয়ে দেখি মাঠের ধারে একটি গাছে মেয়ের দেহ ঝুলছে। ওরা মেয়েকে মেরে ওরই ওড়না গলায় পেঁচিয়ে ঝুলিয়ে দিয়েছে।’

মৃত নিলুফার ভাই মসিউর রহমান বলেন, ‘মহাদেব গড়াই, নিমাই গড়াই এবং রবি গড়াই এই কাজ করেছে।’

অভিযুক্ত জমির মালিক মহাদেব গড়াইকে গ্রামবাসীরা মারধর করে এক জায়গায় আটক করে রাখে। রাতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ওই এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে খুন করে গাছে ঝোলানো হল মুসলিম কিশোরীর দেহ

আপডেট টাইম : ০৫:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫