অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভালো খেলার প্রত্যয় নিয়ে হোটেল ছাড়লো বাংলাদেশ টিম

ঢাকা: বাংলাদেশ দল আগের চেয়ে এখন আরও পরিণত খেলছে বলে মনে করেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। আর ধারাবহিক সফলতার পেছনে অধিনায়ক, দলীয় পরিকল্পনা আর খেলোয়াড়দের পরিশ্রমই মূল বলে জানান তিনি। যদিও নাসির মনে করেন ৩-০ তে সিরিজ জয়ের সাধটা তাদের অপূর্ণই থেকে গেছে।

আগামীতে পারফর্মেন্স আরও ভালো করার ইচ্ছে প্রকাশ করেছেন সৌম্য সরকার। বৃহস্পতিবার বাংলাদেশ টিম হোটেল ছাড়ার সময় এমনটাই জানিয়েছেন তারা।

বুধবার রাতে শেষ হলো বাংলাদেশ-ভারত সিরিজ। সিরিজ জয়ের আনন্দ ভাগাভাগি করতেই হয়তো প্রিয়জনের কাছাকাছি যাওয়ার ইচ্ছেটা দমাতে পারলেন না টাইগাররা। বৃহস্পতিবার সকাল থেকেই বাড়ি ফেরার তড়িঘড়িটা বেশ দেখা গেল খেলোয়াড়দের মধ্যে। তাদের সঙ্গে টিম হোটেল ছেড়েছেন দলীয় কোচ আর ম্যানেজারও।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বললেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এত বড় জয়ের জন্য অধিনায়ক মাশরাফির দায়িত্বশীল ভূমিকা ছিল। পাশাপাশি দলীয় প্রচেষ্টা ছিল বলে মনে করেন তিনি।

এদিকে, টুর্নামেন্টে দারুণ পারফর্মেন্স করলেও তাতে সন্তুষ্ট নন অলরাউন্ডার নাসির হোসেন। সতীর্থ মোস্তাফিজুরকে নিয়ে উচ্ছ্বসিত হলেও শেষ ম্যাচে বড় ইনিংস না খেলার আক্ষেপটাও রয়ে গেছে সৌম্য সরকারের মধ্যে। তাই আগামীতে নিজেকে আরও গুছিয়ে নেবেন বলে জানান এই টপ অর্ডার। সিরিজ নায়ক মোস্তাফিজুর রহমানের জন্য অপেক্ষাটা দীর্ঘ হলেও কথা বলতে রাজি হননি এই তরুণ পেসার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভালো খেলার প্রত্যয় নিয়ে হোটেল ছাড়লো বাংলাদেশ টিম

আপডেট টাইম : ০৫:৫৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫