অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনি শিশুদের লাশ দেখে আত্মহত্যা করলেন সৌদি পাইলট

ডেস্ক: ইয়েমেনি শিশুদের ছিন্ন-ভিন্ন হয়ে-যাওয়া লাশ দেখে আত্মহত্যা করেছেন এক সৌদি পাইলট।

মুহাম্মাদ ওমর আল আনজি নামের একজন সৌদি পাইলট ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলায় অংশ নেয়ার পর নিহত শিশুদের লাশ ও ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির ছবি দেখে আত্মহত্যা করেন।

আনজি আত্মহত্যার আগে বন্ধুদের উদ্দেশে লিখেছেন, সানায় বোমা হামলা চালানোর পর ইয়েমেনি শিশুদের টুকরো টুকরো হয়ে যাওয়া লাশের ছবি ও ভিডিও দেখার পর তিনি বিবেকের দংশনের শিকার হয়েছেন। ওই চিঠিতে তিনি স্বীকার করেছেন যে, ‘ইয়েমেনের ওপর হামলা নিরপরাধ ও অরক্ষিত মানুষের বিরুদ্ধে মহা-অপরাধ। আমরা ইসলামকে ভুলে গেছি এবং আমরাও খ্রিস্টান ও ইহুদিবাদী পাইলটদের পাশাপাশি মুসলমানদের রক্তে জমিনকে রঞ্জিত করতে বাধ্য হয়েছি।’

ওই চিঠিতে তিনি আরও লিখেছেন, মৃত্যু ছাড়া মুক্তির অন্য কোনো পথ তার সামনে খোলা ছিল না। কারণ জীবিত থাকলে তাকে আবারও ইয়েমেনের বিরুদ্ধে গণহত্যা অভিযানে অংশ নিতে হত।

গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব। এ পর্যন্ত কয়েক হাজার ইয়েমিনি শিশু ও নারীসহ দশ হাজার বেসামরিক ইয়েমেনি সৌদি হামলায় নিহত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনি শিশুদের লাশ দেখে আত্মহত্যা করলেন সৌদি পাইলট

আপডেট টাইম : ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫