অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

বাবা-মা ও স্ত্রীর সঙ্গে কথা বললেন নায়েক রাজ্জাক

ন‍াটোর : বাংলাদেশে ফেরত আসা বিজিবির নায়েক আব্দুর রাজ্জাক গ্রামের বাড়িতে সবার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেছেন। এখন তিনি টেকনাফে বিজিবির ক্যাম্পে রয়েছেন।

নায়েক রাজ্জাকের স্ত্রী আসমা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী তাকে ফোন করেন। প্রায় ১০ মিনিট কথা হয় স্বামীর সাথে। তিনি সদ্যোজাত শিশুপুত্র ও সন্তানদের খোঁজ-খবর নেন এবং পরিবারের সবাইকে দেখে রাখার জন্য বলেন।

রাজ্জাকের বৃদ্ধ বাবা তোফাজ্জাল হোসেন তারা মোল্লা বলেন, বাংলাদেশে ফিরে তার ছেলে তাদের সঙ্গে কথা বলেছেন। এতে করে তাদের সকল সংশয় দূর হয়েছে। তিনি দ্রুত ছেলেকে নিজের চোখে দেখতে চান।

রাজ্জাক জানিয়েছে, সে ভাল আছে, সুস্থ আছে বলেও উল্লেখ করেন তিনি।

আসমা আরও বলেন, তার স্বামীর মুক্তিতে তিনি খুশী। রাজ্জাকের মুক্তিতে তিনি বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ্জাকের বড় ছেলে রাকিবুল ইসলাম বলে, আব্বু আমাকে ফোন করে কেমন আছি জানতে চেয়ে, মন দিয়ে লেখা-পড়া করার পরামর্শ দেন।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

বাবা-মা ও স্ত্রীর সঙ্গে কথা বললেন নায়েক রাজ্জাক

আপডেট টাইম : ০৬:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫