পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

শমসের মবিন গুরুতর অসুস্থ

ঢাকা : সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গুরুতর অসুস্থ। মূত্রথলি ও কিডনি জটিলতার পাশাপাশি ডান পায়েয় হাড়ের ক্ষয় রোগে ভুগছেন তিনি। চিকিৎসকরা বনানীর বাসায় তার চিকিৎসা দিচ্ছেন। গত ২২ মে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় শমসের মবিন মুক্তি পান। বিকেলে অসুস্থ শমসের মবিন চৌধুরী বলেন, আমি ভীষণ অসুস্থ। পুরোপুরি বিছানায় আছি। ডান পায়ে ব্যথা ও মূত্রথলিতে প্রচ- সমস্যা হচ্ছে। অর্থোপেডিক বিশেষজ্ঞ আমিনুল হাসান ও মো. জাহিদের তত্ত্বাবধায়নে বনানী ডিওএইচএস’র বাসায় শমসের মবিনের চিকিৎসা চলছে বলে পরিবারের সদস্যরা জানান।

সরকার বিরোধী আন্দোলনের সময়ে গত ৮ জানুয়ারি বনানীর বাসা থেকে গোয়েন্দা পুলিশ শমসের মবিনকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপর গাড়ি পোড়ানোসহ একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কারাগারে অসুস্থ অবস্থায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পাওয়া পর থেকে শমসের মবিন দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান অসুস্থ নেতাকে দেখে এসে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন শমসের মবিন চৌধুরী। বর্তমানে আহত সেই স্থানে হাড়ে ক্ষয় হচ্ছে। এজন্য তিনি ভীষণ ব্যথায় প্রচ- কষ্ট পাচ্ছেন। ১৯৯২ সালে সুইজারল্যান্ডের যে হাসপাতালে তার ডান পায়ের অস্ত্রোপচার হয়েছিলো, সেই হাসপাতালে দ্রুত যোগাযোগের জন্য বাংলাদেশের চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শমসের মবিন বর্তমান সরকারের আমলে দুই দফা কারাভোগ করেন। সর্বশেষ এই বছরের ৭ জানুয়ারি ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাতের পরদিন রাতে শমসের মবিনকে বনানীর বাসা থেকে গ্রেফতার হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

শমসের মবিন গুরুতর অসুস্থ

আপডেট টাইম : ০২:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫