পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ছয়টি নির্দেশিকা প্রকাশ করল জাইকা ও পিডব্লিউডি

ঢাকা : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী-জাইকার সহযোগিতায় পিডব্লিউডি’র উদ্যোগে বাংলাদেশে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ছয়টি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এ নির্দেশিকা অনুযায়ী ভবন নির্মাণ করা গেলে তা ভূমিকম্প সহনশীল বলে জানান জাপানী ভূমিকম্প বিশেষজ্ঞদল।

সোমবার রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে জাইকার সিএনসিআরপি প্রকল্প ও পিডব্লিউডি’র উদ্যোগে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার বিষয়ক এক কর্মশালায় বক্তৃতাকালে এসব কথা জানান জাপানী ভূমিকম্প বিশেষজ্ঞদল। এ সময় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন পিডব্লিউডি’র প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া।

পিডব্লিউডি’র প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া বলেন, ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ন্যাশনাল বিল্ডিং কোড মানার পাশাপাশি রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার জরুরি।

জাপানী ভূমিকম্প বিশেষজ্ঞরা জানান, ঢাকার মত নগরী যেখানে অসংখ্য ভবন ঝুঁকিপূর্ণ সেখানে জাপানি রেট্রোফিটিং পদ্ধতি ব্যবহার করা গেলে ভবনগুলোকেও ভূমিকম্প সহনশীল করা সম্ভব।

এছাড়া কর্মশালায় বক্তব্য রাখেন- জাইকার বাংলাদেশ অফিসের সিনিয়র প্রতিনিধি হিরোইউকি তোমিতা, সিএনসিআরপির’র প্রকল্প পরিচালক প্রকৌশলী আইনুল ফরহাদ ও জাপানী ভূমিকম্প বিশেষজ্ঞগণ।

সিএনসিআরপির’র প্রকল্প পরিচালক প্রকৌশলী আইনুল ফরহাদ বলেন, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় ঝুঁকিপূর্ণ ভবন না ভেঙ্গে রেট্রোফিট টেকনোলোজি ব্যবহার করা গেলে ৬০ থেকে ৭০ ভাগ আর্থিক খরচ কমানো সম্ভব।

এছাড়া জাইকার সিএনসিআরপি প্রকল্পের মাধ্যমে গত ৪ বছর পিডব্লিউডি’র প্রকৌশলীদের ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছে জাপানী ভূমিকম্প বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিস ভবনকে জাপানী রেট্রোফিট টেকনোলোজির মাধ্যমে ভূমিকম্প সহনশীল করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে ছয়টি নির্দেশিকা প্রকাশ করল জাইকা ও পিডব্লিউডি

আপডেট টাইম : ০৬:২২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫